মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার অন্যতম আসামি মেহেদি হাসান আজিবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত একটার দিকে শহরের দরি মাগুরা এতিমখানা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আজিবর ও তার সঙ্গীরা ওই এলাকায় অবস্থান করছে জানতে পেরে তাদের ঘিরে ফেলে ডিবি ও টহল পুলিশ। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময়, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আজিবরের।
ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: