রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মঙ্গলবার নসিমনের ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নসিমনের আর ৪ জন যাত্রী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিকেল সোয়া ৫টার দিকে পুঠিয়ার মাটিপাড়া এলাকায় তাহেরপুরগামী যাত্রীবাহী নসিমনকে বালুবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নসিমনের চালকসহ ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরো ৪ জন।
এ সময় ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এলাকাটিতে।
চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: