জেলার খবর

কুষ্টিয়ায় সবুজ হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শোক র‌্যালিতে যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলার আসামি জাকির হোসেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত দেড়টার দিকে সদর উপজেলার জগতি গ্রামের একটি বাগানে ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম সাংবাদিকদের বলেন, সবুজ হত্যা মামলার আসামিরা জগতি গ্রামের একটি বাগানে গোপন বৈঠকে মিলিত হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযানে চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলে।

এরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ২টি ধারালো অস্ত্র ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ, যুবলীগ কর্মী সবুজ নিহত হওয়ার ঘটনায় গত রোববার থানায় হত্যা মামলা করে তার ভাই আরিফ হোসেন। ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে মামলা করেন তিনি। মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।

শোক দিবসে জেলা আওয়ামী লীগের র‌্যালি শেষে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে আওয়ামী লীগের সমর্থক সবুজ হোসেন নিহত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ