জেলার খবর

নদীর পানি বেড়ে কুড়িগ্রাম-সুনামগঞ্জসহ অনেক এলাকা প্লাবিত

এলাকা প্লাবিত
এলাকা প্লাবিত

ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে ধরলা, ব্রহ্মপুত্র, সুরমা, মাতামুহুরী নদীর পানি বেড়ে কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও ফেনীসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ আর তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বেড়ে সদর উপজেলা, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের বিস্তৃত অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ, ডুবে গেছে ঘর-বাড়ি।

এতে ৪টি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাহিরপুর-বিশম্ভরপুর সড়কের শক্তিয়ারখলা নামক স্থানে প্রায় এক কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রবল বর্ষণ ও উজানের ঢলে ধরলা, ব্রহ্মপূত্র ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামে নদী তীরবর্তী ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ।

তলিয়ে গেছে আমন ক্ষেতসহ কয়েক হাজার হেক্টর জমির ফসল। গ্রামাঞ্চলে সড়কগুলি তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে, ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে যাওয়া বাঁধের ৭টি পয়েন্ট দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধ এলাকার মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ