জেলার খবর

কুমিল্লায় 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শনিবার গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ আহত হয় ৬ জন। ৮ ডাকাতকে আটক করে পুলিশ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় ডাকাতদের একটি দল সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে টহলরত জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আব্দুর কাদের নামে এক ডাকাত নিহত হয়। আহত হয় ৩ পুলিশ সদস্যসহ আরো তিন ডাকাত।

তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থকে ৩টি এলজি, ১টি বিদেশি শটগান, ৫ রাউন্ড গুলি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ