ফরিদপুরে রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলীর গাড়িবহরের সঙ্গে ট্রাকের সংঘর্ষের জের ধরে শনিবার হামলা-পাল্টা হামলার ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গাড়িবহর নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছিলেন সংসদ সদস্য কাজী কেরামত আলী। পথে পিয়ারপুর গোডাউনের সামনে একটি ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির সংঘর্ষ হলে সংসদ সদস্যের সঙ্গীরা ট্রাকটিতে হামলা চালায়। এতে বিক্ষুদ্ধ স্থানীয় জনতা জোট বেধে সংসদ সদস্যের গাড়িবহরে পাল্টা হামলা চালায়। এসময় তারা দুটি গাড়ি ভাঙচুর করে।
এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ৮ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: