জেলার খবর

বরিশাল-রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল রুটে বাসচাপায় পুলিশ সদস্যসহ ৩ জন মারা গেছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল জাহিদ হোসেন (৩৩) ও ব্যবসায়ী সিরাজ সর্দার (৬০) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহজাদা শরীফ (৪২)।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে এমকে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিরাজ সর্দারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন কনস্টেবল জাহিদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাজাদা।

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ