জেলার খবর

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোমবার নিহত হয়েছেন ৭ জন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে শেরপুর থেকে একটি যাত্রিবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুনদামোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

গুরুতর আহত অবস্থায় আরো ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।

এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। এ সময় ৫ জন আহত হন। এছাড়া, নারায়ণগঞ্জের কাঁচপুরে ট্রাক চাপায় ২ রিক্সারোহী নারী শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ