জেলার খবর

ট্রেন-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ১

ট্রেন-কাভার্ড
ট্রেন-কাভার্ড

চট্টগ্রামের সীতাকুন্ডের বারবকুণ্ডে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাড়বকুন্ড এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

দুর্ঘটনার কারণে সুবর্ণ এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী চট্টগ্রামে আটকা পড়েছে। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ