যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাপড় ও মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমাবার রাতে যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রাম থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।
যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নেতৃত্বে টাস্কফোর্স অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় ওই গ্রামের সরকারি কবরস্থানের পাশের একটি বাড়ি থেকে ৪ হাজার ৬৭৪ পিস ভারতীয় শাড়ি, ৪৫২ পিস থ্রি-পিস, ১৫২টি শার্টের থান কাপড়, ৫০৭ কেজি চা পাতা ও ২৬ কেজি জিরা উদ্ধার করে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত মালামালের মূল্যে ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মালামাল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: