নদ-নদীর পানি সামান্য হ্রাস পাওয়ায় গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়ায় দুর্ভোগ বেড়েছে এসব বানবভাসী মানুষদের।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও ধরলা নদীর পানি এখনো বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বসত ভিটা থেকে এখনো পানি না নামায় দেঢ় লক্ষাধিক মানুষ ঘরে ফিরতে পারেনি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অনেক পরিবার পাকা সড়ক ও বন্যা নিয়ন্ত্রন বাঁধের ওপর গবাদী পশু নিয়ে বসবাস করছে।
জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও বন্যায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাদাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।
গাইবান্ধ্যা ও বগুড়ায় বন্যার পানি কিছুটা কমলেও এখনো পানিবন্দি রয়েছে দুই লাখ মানুষ।