জেলার খবর

ভোলার মেঘনায় ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

মেঘনা নদীর ভাঙন
মেঘনা নদীর ভাঙন

ভোলায় মেঘনা নদীর কয়েকদিনের ভাঙনে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের প্রায় ৭০০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হলেও স্রোতের তোড়ে তা ভেসে যাচ্ছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মেঘনা নদীর গতিপথ পরিবর্তন ও স্রোতের কারণে ভোলা সদরে ইলিশা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তালতলী লঞ্চঘাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে।

এতে নদীতে বিলীন হয়ে গেছে কয়েকশ ঘর-বাড়ি ও দোকানপাট। হুমকির মুখে পড়েছে মসজিদ, মৎস্যঘাট, লঞ্চঘাট, কয়েক হাজার ঘর-বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান।

ভাঙনের তীব্রতা বাড়ায় অনেকেই ঘরবাড়ী ও প্রয়োজনীয় মালামাল অন্য জায়গায় সরিয়ে নিতে শুরু করেছেন। অনেকেই সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ভোলার নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম।

এদিকে, পদ্মার পানি বেড়ে ফরিদপুর শহর রক্ষা বাঁধে আবারো ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই ভাঙ্গনে বিলিন হয়ে মুন্সীডাঙ্গি ও মৃধাডাঙ্গিসহ নদী তীরবর্তী কয়েকটি গ্রামের রাস্তা, ফসলি জমি ও দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ