জেলার খবর

পাবনায় গণপিটুনীতে নিহতের মামলায় আসামি ৩০০০

পাবনা
পাবনা

পাবনার সাথিঁয়ায় অপহরণকারী সন্দেহে গণপিটুনীতে নিহত ৩ জনের মৃতদেহ ময়নাতদন্ত শেষে বুধবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার নিহত আলাউদ্দীনের ভাই ৩০০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

নিহতরা হলেন: নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের আলাউদ্দীন, দিনাজপুর সদর উপজেলার নয়নপুর গ্রামের আসলাম এবং পাবনার আটঘাটিয়ার আবু বকর সিদ্দিক।

এদিকে, মঙ্গলবার রাতে এ ঘটনায় নিহত আলাউদ্দীনের ভাই রানা শেখ অজ্ঞাত ৩০০০ জনকে আসামি করে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলায় এখনো কাউকে আটক করেনি পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাঁথিয়ার চতুরহাট এলাকায় অপহরণকারী সন্দেহে গণপিটুনীতে ৩ জন নিহত হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ