জেলার খবর

বিএসএফের হাতে বাংলাদেশি খুন

বিএসএফ
বিএসএফ

নিখোঁজের ২ দিন পর নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে আবদুল কাদির নামে এক বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে সীমান্তের ২৩৮ নম্বর পিলারের কাছে পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে বিজিবি তার মরদেহ উদ্ধার করে।

কাদিরের পরিবারের দাবি, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে হত্যা করেছে। তিনি সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত মঙ্গলবার ভোরে সীমান্তে গরু আনতে গিয়ে নিখোঁজ হন কাদির।

নওগাঁর ১৪ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক রফিকুল হাসান জানান, কাদিরকে হত্যা করা হয়েছে কি না তা জানতে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ