জেলার খবর

দুর্বৃত্তের হাতে একই পরিবারের শ্বশুর-পুত্রবধু খুন

পিরোজপুর
পিরোজপুর

পিরোজপুরের দূর্গাপুরে বৃহস্পতিবার রাতে একই পরিবারের শ্বশুর ও পুত্রবধুকে ঘরে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন: রাজেন্দ্র নাথ হালদার (৭৫) ও মেরী হালদার (৩৮)।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের রাজেন্দ্র নাথ হালদারের বাড়িতে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একদল মুখোশধারী লোক প্রবেশ করে আলমারি ও ড্রেসিং টেবিল ভেঙ্গে তছনছ করে এবং কোন এক সময় রাজেন্দ্রকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তার পুত্রবধু মেরী বাজারে ছিলেন। বাজার থেকে বাসায় ফিরে ঘরে ঢুকে তাদেরকে দেখে চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে ওই বাড়ির মন্দিরের রাজমিস্ত্রি রাতে ঘরে ফিরলে তাদেরকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ