জেলার খবর

ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ
ফেরি চলাচল বন্ধ

গত ৫ দিন ধরে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উভয় পাড়ে আটকা পড়েছে পণ্যবাহী পরিবহণ। ট্রাকে থাকা কাঁচামাল ইতিমধ্যে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে আর, নৌ ও সড়ক পথ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মেঘনার স্রোতে পুরাতন ফেরিঘাট ভেঙে যাওয়ায় পর গত ১০ আগস্ট ভোলার ইলিশা বিশ্বরোডে নতুন করে ফেরি নির্মাণ করা হয়। তবে নির্মানের মাত্র ১৪ দিনের মাথায় সেটিও মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে গত ৫দিন ধরে বন্ধ রয়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর রুটের ফেরি সার্ভিস। প্রতিদিনই এই নৌ রুটে কাঁচামালসহ বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী আনা-নেওয়া করা হয়।

তবে ফেরিঘাট ভেঙে যাওয়ায় গত ৫ দিন ধরে ঘাটের উভয় পাড়ে অসংখ্য পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

ট্রাকে থাকা কাঁচামাল ইতিমধ্যে নষ্টও হতে বসেছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

ফেরি চলাচল বন্ধ থাকায় বন্ধ রয়েছে ঘাটের দোকানগুলোও। ফলে লোকসান গুণতে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের।

শিগগিরই ফেরি চলাচল চালু করার আশ্বাস দিয়েছেন বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) মতিউল ইসলাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ