জেলার খবর

মরণ ফাঁদে পরিণত নীলফামারীর-সৈয়দপুর-চিলাহাটির ১৫টি রেলক্রসিং

রেলক্রসিং
রেলক্রসিং

গেট ও জনবল না থাকায় নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের ১৫টি ক্রসিং মরণ ফাঁদে পরিণত হয়েছে। এসব ক্রসিং পারাপারে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন মানুষ। ক্রসিংগুলোতে গেট স্থাপনের পাশাপাশি জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীরা।

নীলফামারীর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেলপথে রয়েছে ২২টি রেলক্রসিং। যার মধ্যে ৭টি ক্রসিং দেখভালের দায়িত্বে রয়েছে রেল প্রকৌশল ও ট্রাফিক বিভাগ।

বাকি ১৫টিতে ক্রসিংয়ে নেই কোনো গেট। দেখাশোনার দায়িত্ব নেই কেউ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এসব ক্রসিং পারাপারে প্রায়ই দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাতে হচ্ছেন পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, ক্রসিংগুলোতে গেট ও জনবল না থাকায় দুর্ঘটনা ঘটছে।

এদিকে, ক্রসিংগুলোতে গেট ও জনবল না থাকার বিষয়টি স্বীকার করে পথচারীদের সর্তকতার সঙ্গে পারাপারের পরামর্শ দিয়েছেন নীলফামারীর রেলস্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ