ধরলা, তিস্তা ও ব্রহ্মপূত্রসহ সবকটি নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুরসহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যার পানি কিছুটা কমে যাওয়ায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও জামালপুরে বন্যার্ত মানুষেরা ঘরে ফিরতে শুরু করেছে।
তবে নিন্মাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি না নামায় ঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ।
এছাড়াও পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মুন্সীগঞ্জে। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। এতে পানি বন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ।
এদিকে, মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মার ভাঙনে হুমকিতে রয়েছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইর্য়াড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: