বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মালিকানাধীন চট্টগ্রামে রোববার শিকলবাহা ৬০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে রয়েছে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বিকেল ৪টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির কারেন্ট ট্রান্সফরমারে কারিগরি ত্রুটির কারণে আগুন ধরে যায়। ১৫ মিনিটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে। পিডিবির জনসংযোগ শাখা থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
জানা গেজে, এ বিদ্যুৎ কেন্দ্রটি অনেক পুরোনো। ৬০ মেগাওয়াট ক্ষমতার হলেও এই কেন্দ্রে এখন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: