সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খালে সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বনদস্যূদের একটি দল জেলেদের ওপর হামলার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল সুন্দরবনে টহল জোরদার করে। টহলের এক পর্যায়ে শরনখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বনদস্যুরা। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে বনদস্যু দলের সেকেন্ড ইন কমান্ড খলিল ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় বনদস্যু দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি একনালা বন্দুক, ৩টি কাটা রাইফেল, ১টি এয়ারগান, ৩টি এলজিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: