জেলার খবর

নদ-নদীর পানি বেড়ে আবারো বন্যা

বন্যা
বন্যা

ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনাসহ সবকটি নদ-নদীর পানি বেড়ে যাওয়ায়, কুড়িগ্রাম, জামালপুর, ভোলাসহ দেশের অন্যান্য জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সেতু পয়েন্টে ধরলার পানি ৪৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১৪ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নতুন করে নদী তীরবর্তী এলাকার শতাধিক গ্রাম ও চর প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ।

ভোলায় মেঘনার পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ের প্রবাহিত হচ্ছে। যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে, কমপক্ষে ৪০টি গ্রাম তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ।

পাহাড়ি ঢলে কক্সবাজারের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে কক্সবাজার-টেকনাফ সড়কের যান চলাচল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ