কুমিল্লার পালপাড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের একজন সদস্য নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান শেষে শহরে ফিরছিল। তাদের বহনকারী মাইক্রবাসটি গোমতি নদীর লালপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে ৮-১০ জনের ডাকাত দল তাদের গতিরোধ করে।
এ সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সর্দার জিয়া সুমন ঘটনাস্থলেই নিহত হয়।
গুলিবিদ্ধ হয় ডাকাত দলের একজন সদস্য। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, ৩টি এলজিসহ বেশ কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: