জেলার খবর

বর্ষণ-পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় নতুন করে বন্যা

বন্যা
বন্যা

কয়েকদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জায়গা নতুন করে বন্যা কবলিত হয়েছে। এদিকে, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, কংশ, সুরমা ও যাদুকাটাসহ দেশের অন্যান্য নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম, নেত্রকোনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন করে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ৯টি উপজেলার সাড়ে পাঁচশো গ্রাম।

এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৪০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে কংশ নদীর পানি।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯টি স্থানে ফসল রক্ষা বাঁধ ভেঙে, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির রোপা আমন।

এছাড়াও বৃষ্টির কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সুরমার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এখনো বন্ধ রয়েছে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সড়ক যোগাযোগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ