রাজবাড়ীর পাংশায় উপজেলার পূর্বপাট্টা এলাকায় শুক্রবার রাত সোয়া ৩টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অমর খাঁ ও কামাল হোসেন নামে ২ ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পাংশা থানার উপপরিদর্শক হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে ওমর খাকে গোয়ালন্দ ঘাট এলাকা ও কামালকে লাঙনবাধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুসারে রাতে অস্ত্র উদ্ধারের জন্য পূর্ব পাট্টার এশটি মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কামাল ২০০৪ সালে নিহত পাংশা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হত্যা মামলার এক নম্বর আসামি। তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। ওমরের বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।