সিলেটে একটি মেস থেকে বৃহস্পতিবার রাতে গণজাগরণমঞ্চের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুরমা আবাসিক এলাকার মেসে নিজ কক্ষ থেকে জানালায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় গণজাগরণ মঞ্চের কর্মী মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের মরদেহ উদ্ধার করা হয়। রাত ৮ টার দিকে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয় শাহরিয়ারের রুমমেটরা।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শাহরিয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: