জেলার খবর

পানি বৃদ্ধিতে প্লাবিত দেশের বিভিন্ন এলাকা

প্লাবিত বিভিন্ন এলাকা
প্লাবিত বিভিন্ন এলাকা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রাম ও মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। মুন্সীগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে ৩টি উপজেলার ২৫ টি গ্রাম।

কুড়িগ্রামে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহতি হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

৯টি উপজেলার ছয় শতাধিক গ্রামের প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি হয় পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ বানভাসীদের।

মুন্সীগঞ্জে পদ্মার পানি বেড়ে ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে আরো ২৫টি গ্রাম। অব্যাহত রয়েছে জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বৃদ্ধি।

বন্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫টি ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিচ্ছিন্ন রয়েছে রাজনগর-বালাগঞ্জ সড়ক যোগাযোগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ