জেলার খবর

ছাত্রী লাঞ্ছিতের প্রতিবাদে উত্তপ্ত হবিগঞ্জ

ছাত্রী লাঞ্ছিত
ছাত্রী লাঞ্ছিত

স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র প্রকাশের প্রতিবাদে উত্তপ্ত হবিগঞ্জ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এদিকে, অপরাধ স্বীকার করে হবিগঞ্জ সদর থানায় শুক্রবার আত্মসমর্পণ করেছে বখাটে রুহুল আমিন।

গত ২৬ আগষ্ট বিদ্যালয় ছুটি শেষে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি ফেরার পথে বখাটে রুহুল আমিন লাঞ্ছিত করে। মোবাইল ফোনে ভিডিও চিত্রটি ধারণ ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পরে হবিগঞ্জসহ সারাদেশে।

লাঞ্ছিত হওয়া ছাত্রীর পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বখাটে রুহুল আমিন মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি রুহুল আমিনের পরিবারকে জানালেও তাতে কাজ হয়নি।

এর প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে হবিগঞ্জ সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এম সাইফুর রহমান টাউন হলের সামনে মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ