জেলার খবর

চট্টগ্রামে মাজারে ঢুকে ২ জনকে গলা কেটে হত্যা

চট্টগ্রাম
চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় একটি মাজারে ঢুকে ২ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২টার দিকে ওই এলাকার ‘ল্যাংটা ফকিরের মাজারে’ এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন : রহমত উল্লাহ প্রকাশ ল্যাংটা ফকির (৫২) এবং আবদুল কাদের (২৫)।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, ওই এলাকার মাজারে ঢুকে রহমত উল্লাহকে গলা কেটে হত্যা করেন এক যুবক। এ ঘটনা দেখে ফেলায় কাদের নামে আরেকজনকে জবাই করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ঘাতককে পেছনে পেছনে প্রায় ২ কিলোমিটার ধাওয়া করে নিয়ে যায়।

এ সময় স্থানীয়দের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৩ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পরপরই সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে সিআইডির কর্মকর্তারা হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মাজার বিরোধী কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অথবা মাজারের টাকা পয়সা নিয়ে বিরোধ থেকে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ