জেলার খবর

রাজশাহীতে টিস্যু দিয়ে মুখ মুছে অজ্ঞান হওয়া গরু ব্যবসায়ী মারা গেছেন

গরু ব্যবসায়ী
গরু ব্যবসায়ী

রাজশাহী সিটি বাইপাস এলাকায় গরুর হাটে টিস্যু দিয়ে মুখ মুছে অজ্ঞান হওয়া ৩০ জনের মধ্যে সোমবার এক গরু ব্যবসায়ী জজ মিঞা (৩৪) নামে একজন মারা গেছেন।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’র প্রধান চিকিৎসক গোলাম মোস্তফার সাংবাদিকদের বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাত ১০টার দিকে জজ মিঞাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার নাক ও কান দিয়ে রক্ত পড়ছিল। এতে ধারণা করা হচ্ছে, শুধু টিস্যু দিয়ে মুখ মুছেই তারা অজ্ঞান হননি, খাদ্যে হয়তো এমন কিছু ছিল, যাতে বিষক্রিয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

গতকাল রোববার সকালে রাজশাহী সিটি বাইপাস গরুর হাটে জাফর আলীর ভাতের হোটেলে খাওয়ার পর টিস্যু দিয়ে মুখ মুছে ৩০ ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন। গতকালই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অসুস্থ ব্যক্তিদের মধ্যে নরসিংদী, সোনারগাঁ, কুমিল্লাসহ বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী, ট্রাকের চালক ও সহকারী ছিলেন।

নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর গ্রামের জজ মিঞার সঙ্গে ছিলেন তার চাচা আবদুর রউফ মিঞা (৫৫)।

তিনি বলেন, জজ, আরেক ভাতিজা আবুল হাশেম (৪০) ও প্রতিবেশী ব্যবসায়ী ইকবাল হোসেনের (৩৫) সঙ্গে তিনি গত শনিবার রাতে একটি ট্রাকে করে রাজশাহী আসেন। সকালে রাজশাহী সিটি বাইপাস হাটে নেমে জজ ও ইকবাল হোটেলে ভাত খান। এর পর তারা দুজন অজ্ঞান হয়ে পড়েন। তিনি তাদের টাকা-পয়সা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।

আবদুর রউফ মিঞা বলেন, জজের দুই মেয়ে। বড় মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। আরেক মেয়ে আরও ছোট।

গতকাল এ ঘটনার পর হোটেল মালিকের ছেলে ফয়সাল হোসেন (২৪), কর্মচারী গিয়াস উদ্দিন (৪৫), সোহরাব হোসেন (৫০) ও আবদুল হালিমকে (৪০) আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। হোটেলের মালিক জাফর আলী পলাতক। আটক হওয়া ব্যক্তিদের নগরের শাহমখদুম থানায় পাঠানো হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, আটক হওয়া চারজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে পুলিশ এখন তদন্ত করবে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, গতকাল আটক হওয়া চারজনের বিরুদ্ধে ব্যবসায়ীদের টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অসৎ উদ্দেশে খাদ্যে বিষ মেশানোর অভিযোগে একটি মামলা হয়েছে। আজ অসুস্থদের একজনের মৃত্যু হওয়ায় ওই মামলাটিতে নতুন ধারা সংযোজন করে হত্যা মামলায় রূপান্তর করা হবে। তিনি বলেন, আটক হওয়া চারজনকে আজই আদালতে সোপর্দ করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ