চট্টগ্রামের হাটহাজারী থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে তিন দিন করে রিমান্ডে নিয়েছে র্যা ব-৭।
সোমবার সকালে চট্টগ্রাম জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজ এ আদেশ দিয়েছেন।
তারা হলো- হারুনার রশিদ, আব্দুর রহমান ইবনে আসাদুল্লাহ, মো. ইউসুফ ও মোস্তাকিম বিল্লাহ।
এর আগে সকালে র্যা বের এএসপি রুহুল আমিন ৫দিন করে রিমান্ড আবেদন জানায়।
চট্টগ্রাম জেলা পিপি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
জঙ্গি সন্দেহে গত ৫ মার্চে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: