জেলার খবর

দীঘিনালা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

অস্ত্র-গুলি উদ্ধার
অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম সাজকছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় পরিমল চাকমা নামে একজনকে আটক করা হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাসির-উল-হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, উদ্ধার করা অস্ত্র-গুলি এবং আটকদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এরমধ্যে রয়েছে একটি সাব মেশিন গান (এসএমজি), দুটি এসএলআর। এ ছাড়া তিনটি এসএমজি. ম্যাগজিন, তিনটি এসএলআর ম্যাগজিন এবং ১৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ