পঞ্চগড়ে ১১১ বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভারতে যাওয়ার ট্রাভেল পাস (গমনাগমনের অনুমোদনপত্র) দেয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
সোমবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন শুরু করেন তিনি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের অন্য জেলাগুলোতেও ক্যাম্প খুলে এ পাস দেয়া হবে।
হাইকমিশনার বলেন, ভারতে নাগরিকত্ব পেতে যারা আবেদন করেছিল তাদেরকেই এ পাস দেয়া হয়েছে। এটি তাদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার হবে।
এটিই তাদের পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে। ভারতে নাগরিকত্ব পেতে যারা আবেদন করেছেন, তাঁদের এই পাস দেয়া হচ্ছে বলে জানান তিনি।
পঙ্কজ সরণ বলেন, বাংলাদেশের অন্য জেলাগুলোতেও ক্যাম্প খুলে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। ১২ সপ্তাহের মধ্যে সম্পত্তি বিক্রি করে ১ নভেম্বর থেকে ভারতকে যাওয়ার ব্যাপারে জানাতে হবে। বিভিন্ন চেকপোস্টে নাগরিকদের পরিচয়পত্র দেখাতে হবে। এই পরিচয়পত্রে বাংলাদেশ সরকার ভিসা স্ট্যাম্প করে দিয়েছে।
ট্রাভেল পাস পাওয়া নাগরিকরা ৩১ অক্টোবর পর্যন্ত যাতায়াত এবং ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্তভাবে ভারতে চলে যেতে পারবেন।
তাদের খরচ সেদেশের সরকার বহন করবে। পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ ছিটমহল থেকে ৪৮৭ জন বাসিন্দা ভারতে যেতে আগ্রহী বলে আবেদন করেছেন।