জেলার খবর

প্রভাবশালীদের দখলে বাঁশপচাই ছিটমহলবাসীদের জমি

বাঁশপচাই ছিটমহলবাসী
বাঁশপচাই ছিটমহলবাসী

লালমনিরহাটের সদ্য বিলুপ্ত বাঁশপচাই ছিটমহলবাসীদের অর্ধেকেরও বেশি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের বেদখলে।

দখলদারদের নির্যাতনের ভয়ে জমি দখলমুক্ত করতে পারছেন না সদ্য নাগরিকত্ব পাওয়া এসব বাংলাদেশি নাগরিক। জমি দখলমুক্ত করতে গেলেই তাদেরকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

লালমনিরহাটে ধরলা নদী বেষ্টিত সাবেক ভারতীয় বাঁশপচাই ছিটমহলটি সদরের কুলাঘাট, মোগলহাট ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সীমান্তে মাঝের চরের সঙ্গে লাগানো। ১২৭ একর আয়তনের এ ছিটমহলটিতে ২৪৩টি পরিবার বসবাস করেন। নদীর ভাঙনের শিকার হয়ে আরো শতাধিক পরিবার এখানে বসবাস করলেও তারা রয়েছেন তালিকার বাইরে।

কিন্তু ২১৭ একর জমির মধ্যে ১৬০ একর জমিই বেদখল করে রেখেছে মূল ভূখণ্ডেরর প্রভাবশালীরা। তারা এসব জমি ছিটমহলবাসীদের কাছে বর্গা দিয়ে ফসলের সমান ভাগ নিচ্ছে। ছিটবাসীদের জমি হলেও মারধর, নির্যাতন ও লাঞ্ছিত হওয়ার ভয়ে এতদিন কেউ প্রতিবাদ করেনি।

গত ৩১ জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হওয়ার পর আশার আলো দেখছেন সদ্য নাগরিকত্ব পাওয়া বাংলাদেশীরা। জমি পুনরুদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন তারা।

এদিকে, সরকারি সিদ্ধান্ত ছাড়া জমি বেদখল করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ