শিক্ষকদের পে-স্কেল প্রস্তাব সরকারের কাছে তুলে ধরতে হবে এবং তার জন্য সময় দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে বৃটিশ বিপ্লবী নায়ক বাঘা যতীনের মৃত্যুশত বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হবে কি হবে না— তা একটি প্রস্তাব বলে জানিয়েছেন মন্ত্রী। তবে, এ ব্যাপারে ক্লাস বর্জন করা ঠিক নয়।
শিক্ষকদের সরকারের কাছে উত্থাপিত প্রস্তাবের বিষয়ে ভাবার সময় দিয়ে, শিক্ষাঙ্গনে স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: