দেশের বিভিন্ন জায়গায় কমতে শুরু করেছে নদ-নদীর পানি। তবে, অব্যাহত রয়েছে বিভিন্ন এলাকার নদীভাঙ্গন।
কুড়িগ্রামের নদ-নদীর পানি কমে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, প্লাবিত এলাকা থেকে ধীরগতিতে পানি নামায় এখনও ঘরে ফিরতে পারেনি অন্য জায়গায় আশ্রয় নেয়া দুর্গতরা। জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি ও ব্যাক্তি উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রান দেয়া হচ্ছে।
মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পদ্মার তীব্র স্রোতে অব্যাহত রয়েছে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার ভাঙ্গন। এরইমধ্যে বিলীন হয়ে গেছে এলাকার দুই শতাধিক বসতবাড়ি, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা।
ভাঙ্গন প্রতিরোধে পদ্মা সেতু প্রকল্প এলাকায় বালির বস্তা ফেলে ও বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। কমেছে মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানিও।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: