রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও বিএনপি এখন কোনো আন্দেলনে নেই— তারা অনেক আগেই শেয়ালের গর্তে চলে গেছে সেখান থেকে এখন মাঝে মাঝে বিবৃতি দেয় এভাবে ক্ষমতায় যাওয়া যায় না।
রোববার যশোর জিলা স্কুল অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির সেম্মলনে এ মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপর ভ্যাট আরোপের সমালোচনা করে এরশাদ বলেন, শিক্ষাত কোনো পণ্য নয় তাহলে এর উপর ভ্যাট আরোপ কেন?
অন্যদিকে আওয়ামী লীগ দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে— এখন মায়ের পেটেও শিশু গুলিবিদ্ধ হয় দেশে গণতন্ত্র স্তব্ধ হয়ে গেছে জানান তিনি।
এরশাদ আরো বলেন, দেশে এখন কোনো বিচার নেই— এজন্য দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় তাই তৃণমুল পর্যায়ে পার্টিকে শক্তিশালী করতে হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: