ময়মনসিংহে প্রভাষক নিয়োগকে কেন্দ্র করে রোববার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক নিয়োগকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের আশঙ্কায় নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এর জের ধরে দুপুরে সাবেক এমপি আব্দুস সাত্তার গ্রুপ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সুমন গ্রুপের সমর্থকরা নিয়োগের পক্ষে-বিপক্ষে শহরে মিছিল বের করে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বের কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
এতে গুলিবিদ্ধ চারজনসহ ১৫ জন আহত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: