গাজীপুরের শ্রীপুরে সিএনজি অটোরিক্সা ও নসিমনের সংঘর্ষে রোববার নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ৪ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে জৈনাবাজারগামী একটি সিএনজি অটোরিক্সা জৈনাবাজার-বাওরাইদ সড়ক পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নসিমনযাত্রী মারা যান। আহত হন ৫ জন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: