ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় সোমবার দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
আমাদের সংবাদাদাতা জানিয়েছেন, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লবন ভর্তি একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কাদিমধল্যায় আসলে বিপরীত দিক থেকে একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ গরু ব্যবসায়ী নিহত হন। আহত হন আরো ৩ জন।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন ট্রাক ড্রাইভার ও অন্যজনের পরিচয় জানা যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: