বরিশালের মুলাদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহরাব আকনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন।
মামলার বিবরনীতে বলা হয়েছে, ২০০৭ সালের ২০ অক্টোবর স্ত্রী মিলি বেগমকে ডাক্তার দেখানোর কথা বলে ঢাকা নিয়ে আসে স্বামী সোহরাব। ২২ অক্টোবর বরিশাল যাবার পথে সাত মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে দিয়ে হত্যা করে সে।
এ ঘটনায় ২০০৮ সালের ১০ মে নিহত মিলির বোন মিনি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: