নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ কমপক্ষে পাঁচ জন মারা গেছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রয়না তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা আহত হয়েছেন প্রায় ২০ জন বাসের যাত্রী।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
আহতদের বড়াইগ্রাম হাসপাতাল এবং বনপাড়ায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত জানান, এখানে ১২ জনকে ভর্তি করা হয়েছে—তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: