ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমজাদের বাজারে বুধবার সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রাম থেকে আসামী ধরে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজারে পৌঁছোলে পেছন দিক থেকে একটি ট্রাক পুলিশবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে তাতে আগুণ ধরে যায়। এসময় ঘটনাস্থলে কনস্টেবল আজিজ নিহত হন।
পরে স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুলিশ এবং আসামীদের উদ্ধার করে। প্রাথমিকভাবে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মাইক্রোবাসে থাকা অপর ৯ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: