জেলার খবর

ফোর লেন হবে পর্যায়ক্রমে সব মহাসড়ক: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

দেশের সতের শো বায়ান্ন কি.মি. মহাসড়ক পর্যায়ক্রমে ফোর লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় নতুন নির্মিত বাইলেন সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের ১৭৫২ কি.মি. মহাসড়ক যা প্রস্তুত হয়ে আছে, ওইসব মহাসড়ক পর্যায়ক্রমে ফোর লেনে উন্নীত করা হবে এতে যানজট থেকে রেহাই মিলবে।

এসময় তিনি আরো বলেন, এ মাসের শেষ দিকে এলেঙ্গা গাজীপুর মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ এবং আগামী ডিসেম্বর থেকেই জয়দেবপুর ঢাকা র্যা পিড ট্রানজিট রোড, মেট্রোরেল প্রকল্পের নির্মাণের কাজ শুরু হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমি অবগত, আগামী কোরবানীর ঈদে মহাসড়কের পাশে গরুর হাট বসতে না দেয়ার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে।

এবারের কোরবানির ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সবচেয়ে যানজট প্রবণ এলাকা চন্দ্রা মোড়ে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্য একটি বাইলেন নির্মাণ করা হয়েছে— এ বাইলেনের ফলে উত্তরবঙ্গের মানুষ কিছুটা সাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাহেনুল ইসলামসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ