যশোরে অগ্রণী ব্যাংকের একটি শাখায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিটিয়ে গ্রিল কেটে ভল্ট ভেঙে ২১ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বলেন, ভোরের দিকে মুখোশ পরা ৫/৬ জনের একদল ডাকাত দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত ২ জন নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে ফেলে।
পরে তারা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় নৈশপ্রহরী বিশ্বজিত ও শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: