জেলার খবর

সাতক্ষীরায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু

সাতক্ষীরা
সাতক্ষীরা

ভুল চিকিৎসার কারণে বৃহস্পতিবার সাতক্ষীরায় অনুমোদনহীন একতা হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ৩ জন। পলাতক রয়েছে চিকিৎসক ও ক্লিনিকের মালিক।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাতে প্রসূতি সুমনা খাতুন অসুস্থ্য হয়ে পড়লে তাকে অনুমোদনহীন ক্লিনিক একতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডক্টর দেবদুলাল তাকে সিজার অপারেশন করেন। সুমনা একটি ছেলে সন্তানের জন্ম দিয়ে মারা যান।

পরে, তরিঘড়ি করে সুমনাকে খুলনা নিয়ে যাওয়ার জন্য তাদের চাপ দেয়া হয়। খুলনা যাবার পথে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন স্বজনরা।

পরিবারের সদস্যদের দাবি, অপরেশন টেবিলে ভুল চিকিৎসার করণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, এ ঘটনার পরই ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান ডক্টর দেবদুলাল, সুদীপ্ত শেখর দেবনাথ, ক্লিনিক মালিক হরিপদ ও ভৈরব চন্দ্র সরকার। এ ঘটনায় পরে পুলিশ আরাফাত হোসেন ও কৃষ্ণ মন্ডল নামের দুই ওয়ার্ড বয় ও আয়া শিরিনা খাতুনকে আটক করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ