ঈদকে সামনে রেখে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে বিআরটিসির ৫০২টি স্পেশাল বাসসার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বাইপাস সড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আপৎকালিন হিসেবে আরো ৬১টি বাস মজুত রাখা হয়েছে—উল্লেখ করে বাসের সংকট দেখা দিলে রাজধানীসহ আশপাশের জেলা থেকে এসব চলাচল করবে বলে জানান তিনি।
ঈদে গাজীপুরের চন্দ্রায় যানজট মুক্ত থাকবে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: