খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগরে দর্গা রোডে নিজ বাসার সেফটি ট্যাংকের ভিতর থেকে বৃদ্ধ পিতা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে খবর পেয়ে বেসরকারি এ্যাক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানা ও তার বৃদ্ধ পিতা ইলিয়াস চৌধুরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে হরিনটানা থানা পুলিশ।
সন্ত্রাসীরা তাদের শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।
জানা গেছে, রাতে ঢাকায় অবস্থনরত পারভীনের বোন মোবাইল ফোন করে বাসায় কাউকে না পেয়ে খুলনায় অবস্থানরত ভাই বিপ্লবকে খবর দেয়।
বিপ্লব নগরীর সোনাডাঙ্গা বাসা থেকে গিয়ে দেয়াল টপকে বাড়ি প্রবেশ করে সকল ঘর এলোমেলো দেখতে পান। একপর্যায় বাড়ির সেফটি ট্যাংকের ভিতরে বাবা ও বোনের মৃতদেহ দেখতে পান।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ হত্যার বিভিন্ন আলামত জব্ধ করেছে।