বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিদেশে বসে দেশের রাজনীতি পরিবর্তন করা সম্ভব নয়—দেশে বসেই সেটা করতে হবে।
শনিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির এখন বেহাল দশা চলছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: