জেলার খবর

যশোরে অগ্রণী ব্যাংকে ডাকাতি, মামলা ও তদন্ত কমিটি গঠন

যশোর
যশোর

যশোর রাজারহাটে অগ্রণী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনায় নতুন কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার করা যায়নি লুণ্ঠিত টাকা। তবে ঘটনা তদন্তে ব্যাংক কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করেছে।

ডাকাতির ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল বাদি হয়ে গতকাল রাতে কেতোয়ালী থানায় মামলা করেছেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাস আলী শনিবার সকালে দেশ টিভিকে বলেন, টাকা লুটের ঘটনায় জড়িতদের আটক করা চেষ্টা করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা ব্যাংকের ২ আনসার সদস্য বিশ্বজিত ও সাইদুল ইসলামকে এ মামলায় আটক করা হয়েছে।

তিনি জানান, ঘটনায় জড়িতদের আটক করার ব্যাপারে জোর অভিযান চলছে।

এদিকে, ডাকাতি ও টাকা লুটের ঘটনা তদন্ত করার জন্য অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। উপ-মহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও সহকারি মহাব্যবস্থাপক মৃণাল কান্তি বকসিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট স্থানীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত: শুক্রবার রাতে একদল ডাকাত অগ্রণী ব্যাংক যশোর রাজারহাট শাখায় হানা দিয়ে দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে ভবনে প্রবেশ ও ভল্ট ভেঙ্গে ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ