জেলার খবর

বৃষ্টিতে ভেঙে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গুরুত্ব পয়েন্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে কাঁচপুর ও মদনপুর পয়েন্ট দুটি গুরুত্বপূর্ণ হলেও গত কয়েক সপ্তাহ টানা বৃষ্টিতে এসব পয়েন্টসহ একাধিক স্থানে রাস্তা ভেঙে তৈরি হয়েছে গর্ত।

এতে, চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন— দ্রুত এ সব সড়ক মেরামতের দাবি যাত্রী ও চালকদের।

এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বৃষ্টির কারণে মেরামত করা যাচ্ছে না বর্ষায় নষ্ট হয়ে যাওয়া সড়কগুলো।

শনিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বর্ষার কারণে রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়েছে।

জীবনে ঝুকি নিয়েই বাড়ি যাচ্ছেন মানুষ। শত হলেও পছন্দের মানুষটির সঙ্গে ঈদ করতে চান তারা।

এদিকে, ভাঙা সড়কগুলোতে ইট বিছিয়ে দিয়ে কোনোভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে— এ কারণে যানবাহন ধীরগতিতে চলতে গিয়ে যানজটের সৃস্টি হচ্ছে।

নারায়ণগঞ্জের হাইওয়ে পুলিশএর উপরিদর্শক- এসআই মো. খায়রুল বলেন, ভাঙা রাস্তার কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করছে তবে এ জন্য মাঝেমধ্যে কিছুটা হলেও যানজটের সৃষ্টি হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ,কে শামছ্উদ্দিন আহাম্মদ জানিয়েছেন, টানা বৃষ্টির কারণেই রাস্তার কিছু অংশ ভেঙে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ